1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন

যশোর অফিস :

আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন। এ উপলক্ষে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

যশোরের শহর ও শহরতলীর ৪১ টি বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার বেলা ১১ টায় এক মতবিনিময় যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জের রুমে অনুষ্ঠিত হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেলের জুয়েল ইমরান।প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ৪১ টি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপকদের উদ্দেশ্যে বলেন,আসছে রমজান ও ঈদে ব্যাংকিং সেবায় যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে পুলিশ প্রশাসন নজর রাখছে।

ব্যাংকিং সময়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে পুলিশ কঠোরভাবে নজর রাখবে ও পুলিশ টহল জোরদার করা হবে। প্রত্যেক ব্যাংকে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হবে। তাছাড়া কোন ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে কারণে ব্যাংকে ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা গুলো সচল রাখা হয়েছে।

ব্যাংকের ভিতরে প্রতারক ছিনতাইকারী টানাবাজদের উপস্থিতি আশঙ্কা করলে ব্যাংক কর্মকর্তা ও ব্যবস্থাপকরা আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরিভিত্তিতে অবগত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় শহরতলীর ৪১ টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, সিনিয়র অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন ,যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একে এম সফিকুল আলম চৌধুরী, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রোকিবুজামান, যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম,

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ আব্দুল আলিম সহ কোতোয়ালি থানার সিনিয়র সাব ইন্সপেক্টররা।এ সময় ব্যাংকের ব্যবস্থাপক সিনিয়র অফিসাররা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশংসা করে বক্তব্য রাখেন এবং পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক বিষয় প্রতিশ্রুতি দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews