1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

শনিবার যশোর পুলিশ লাইন্স ড্রিল সেটে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশন এর ব্যাবস্থাপনায় আবুল খায়ের গ্রুপের পৃষ্টপোষকতায় স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় তার প্রধান অতিথির বক্তব্যে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা-২০২২ এর অংশ গ্রহণকারী সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং উক্ত টুনামেন্টের সাথে জড়িত সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।তিনি বক্তব্যের শুরুতেই টুর্নামেন্টে অংশ নেয়া সকলকে জেলা পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং দক্ষিণ এশিয়া চেস কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), মহোদয়ের সঠিক নেতৃত্বে দাবা ফেডারেশন এখন অনেক বেশি সক্রিয়।

তিনি বলেন, আজকের খেলায় কে চ্যাম্পিয়ন হল বা কে রানার্সআপ হলো সেটা বড় কথা না, আসল কথা হলো আমরা সকলেই টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছি। তিনি বলেন, ফুটবল ফেডারেশনের পরেই কিন্তু দাবা, আর এই দাবা খেলার বিশেষত্ব হচ্ছে এটি অত্যন্ত জ্ঞানের খেলা।

পুলিশ সুপার মহোদয় আরো বলেন, দাবা খেলতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগী হতে হবে, আর যদি কেউ এটি মনোযোগ দিয়ে না খেলে তবে সে কখনই জয়ী বা সাফল্য অর্জন করতে পারবেনা। দাবা খেললে ব্রেন অত্যন্ত ক্লিয়ার হয়। সমাজ, রাষ্ট্র এবং সভ্যতা টিকে থাকবে তখনই যখন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন।

বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল আর এটি বাস্তবায়নের মূল কারণ হচ্ছে দেশের নিরাপত্তা জোরদার। বাংলাদেশ পুলিশ তথা যশোর জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সমাজ থেকে মাদক নিমূল করা, আর এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তবে সমাজ থেকে মাদক চিরতরে নিমূল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশা-পাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

পরিশেষে তিনি দাবার সাথে জড়িত সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং টুর্ণামেন্ট আয়োজক কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে তিনি টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব কবির, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, যশোর এবং জনাব মাসুদুর রহমান মল্লিক দিপু, যুগ্ন সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশ নেয়া সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, দাবা ফেডারেশনের সদস্যবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews