1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫

সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে বরযাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১ নিহত ও ১৫ আহত হওয়ার খবর পাওয়া গেছে।সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাগলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত রাহুল সরকার (১৫) হবিগঞ্জ জেলার ভুষন সরকারের ছেলে বলে জানা যায়। তাৎক্ষণিক মুহূর্তে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিলো বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যাত্রীসহ খাদের কিনারে পড়ে যায়। এ সময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান স্থানীয়রা।

একপর্যায়ে ফায়ারসার্ভিসকে খবর দিলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন উদ্ধারকর্মীরা। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১০-১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের কিশোর মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে৷ অনেকেই এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রীসহ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews