1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাওয়াইয়া গানকে ছড়িয়ে দিতে চান শাহীন

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

ভাওয়াইয়া গানকে ছড়িয়ে দিতে চান শাহীন

স্টাফ রিপোর্টার:

ভাওয়াইয়া গানকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চান যশোরের সংগীত শিল্পী মো. শাহীন হোসেন। এই ধরনের গান গেতে পছন্দ করেন ‘দুই চাকার গাড়ি’ খ্যাত এই শিল্পী।

শাহীন হোসেন বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার বাজারতলির তেলীধান্যপুড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ টেলিভিশনে আধুনিক গানের এবং বাংলাদেশ বেতার আগারগাঁও, ঢাকা কেন্দ্রে লালন সংগীত ও পল্লীগীতিতে তালিকাভুক্ত সংগীত শিল্পী। ২০১১ সাল থেকে এই দুই মাধ্যমে নিয়মিত সংগীত পরিবেশ করে আসছেন শাহীন।

এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত এই শিল্পী ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোক সংগীতে বি মিউজ, এম মিউজ ডিগ্রি অর্জন করেছেন তিনি।

শাহীন এস এম মিডিয়া ভিশনের নিয়মিত সংগীত শিল্পী। এই প্রতিষ্ঠানে ৫ টি মৌলিক ভাওয়াইয়া গান রেকর্ড করেছেন। এছাড়া বাংলাদেশর অন্যতম নাট্যদল লোক নাট্যদলে ২০১৩ সাল থেকে নিয়মিত নাটক ও সংগীত শিল্পী হিসেবে যুক্ত আছেন। মাটির গান সংগীত দলের পরিচালক তিনি।

শিল্পী ২০১৭ সালে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন। শিল্পী সংগীত শিক্ষক হিসেবে দীর্ঘ ৮ বছর যাবত উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ শাখায় নাটক সংগীত ও অঙ্কন বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহীন।

এখন পর্যন্ত সংগীত শিল্পী শাহীন ৭টি মৌলিক গান রেকর্ড হয়েছে। সেগুলো হলো- দুই চাকার গাড়ি, ও নদীয়ার চাঁদ, তোমার চোখে হাজার ফাগুন, একটি স্বপ্ন দেখবো বলে, রাগ করিস না, নাজানি ভাব নদীর কেমন ধারা, মধুমতী কর্ণফুলী। বেতার ও টেলিভিশনে নিয়মিত সংগীত পরিবেশন করে আসছেন এই শিল্পী। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য মঞ্চে সুর-ছন্দে দর্শকদের মোহিত করেছেন তিনি।

ঢাকাস্থ সুইট কনভেনশন হলে ভাওয়াইয়া সংরক্ষণ ও গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীতে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় শাহীন হোসেনকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews