যশোর কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা কয়েকটি অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে এক নারীসহ দু’ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের বেজপাড়া তালতলার ইমান আলীর ছেলে আাশরাফুল আলম রাব্বি ওরফে মাছ রাব্বি, যশোর সদর থানার ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামের আতিক হাসানের স্ত্রী শান্তা বেগম। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলায় জানিয়েছেন গত শনিবার ২ মার্চ বিকেলে যশোর সদরের ডাকাতিয়ার দক্ষিনপাড়া গ্রামের আতিক হাসান ও শান্তা বেগম এর বাড়িতে অভিযান চালায়। এসময় শান্তা বেগমকে আটক করে। তার সহযোগী আতিক হাসান পালিয়ে যায়। এ সময় শান্তা বেগমের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। আতিক হাসান একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
এদিকে যশোর কোতয়ালি থানার পুলিশ গত শনিবার ২ মার্চ রাতে শহরের বেজপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল আলম রাব্বি ওরফে মাছ রাব্বিকে গ্রেফতার করে।
এসময় তার সহযোগী শহরের বেজপাড়া টিবি ক্লিনিক পাড়ার মৃত কানা বাবু ওরফে বাবুর ছেলে সুমন হোসেন ওরফে ট্যাটু সুমন, শংকরপুর চোপদারপাড়ার মৃত রবিউল ইসলাম ওরফে ইকতারের ছেলে হানিফ, টিবি ক্লিনিক পাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে আল আমিন,
শহরের খড়কী কলাবাগান রেল লাইনের দক্ষিনপাশে মজিবর শেখ ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা হোসেন ওরফে পিচ্চি রাজাসহ অজ্ঞাতনামা ৩/৪জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত মাছ রাব্বিও তার পালিয়ে যাওয়া সহযোগীদের থাকা ৩৪ গ্রাম হেরোইন উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে ।
আটক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে ও তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আটক মাছ রাব্বির বিরুদ্ধে কোতয়ালি থানায় ৭টি মামলা,রয়েছে।
দাগি ও দাগী ওপলাতক আসামিদের মধ্যে সুমন হোসেন ওরফে ট্যাটু সুমনের বিরুদ্ধে ১৪টি, হানিফের বিরুদ্ধে ৮টি, আল আমিনের বিরুদ্ধে ৭টি, রাজা হোসেন ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।

Leave a Reply