বিনোদন প্রতিবেদক ঢাকাঃ বাংলা সিনেমার সুদিন ফিরবে, দর্শক আবার হলে ফিরবে, সিনেমা হিট হবে।এই দর্শকদের ধরে রাখার জন্য দরকার ভালো গল্পের সিনেমা। সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আগামী ১৬ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে পিংপং এন্টারটেইনমেন্ট প্রযোজিত সাইদুল ইসলাম রানা পরিচালিত বহুল প্রতিক্ষিত সিনেমা “বীরত্ব”।
ইউটিউবে প্রকাশ পেয়েছে একটি গান এবং ট্রেইলার। রহস্যে ঘেরা ট্রেইলারটির বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমার ট্রেলার। ট্রেইলারে অভিনয় শিল্পীদের সবার অভিনয় মুগ্ধ করেছে।নায়ক মামুনুন ইমন কে ভিন্ন লুকে পাওয়া দেখবেন। প্রথমবারের মতো কোন সিনেমায় ডাক্তারের ভূমিকায় দেখা যাবে ইমন কে,রোমান্টিক ইমেজকে ঝেরে ফেলে একজন সত্যিকারের অভিনেতা হওয়ার প্রচেষ্টা দেখা গেছে তার মধ্যে।
‘দেশটা আমার একার না কিন্তু দেশটা তো আমার’ এরকম আরো অসাধারণ কিছু ডায়লগ শুনা গেছে তার মুখে। যেটা সিনেমা দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।ওটিটিতে বর্তমানে বেশ ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছে ইফতেখাব দিনার। শক্তিমান এই অভিনেতাকে প্রথমবারের মতো দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার লুকেই বেশ চমক পাবেন দর্শকরা।
এছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার।অনেক বছর পর একটি ভালো সিনেমার মধ্য দিয়ে আবার পর্দায় ফিরছেন নিপুণ।
বীরত্ব ছবিতে তাকে দৌলতদিয়া পল্লীর একজন যৌন কর্মীর চরিত্রে দেখা যাবে।এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের বড় পর্দায় অভিষেক হচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী নিশাত নওয়ার সালওয়া। ট্রেইলারে তাকে বেশ ভাল লেগেছে। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, আহসান হাবীব নাসিম, বড়দা মিঠু, কচি খন্দকার সহ আরো অনেকে।
Leave a Reply