1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নানানভাবে অর্থবহ করা হবে ….সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নানানভাবে অর্থবহ করা হবে
….সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

শহিদ জয়,যশোর অফিস :

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ তৈরিতে সরকার অনেক কিছুই ধরে ধরে পরিবর্তন করছে। তারই অংশ হিসেবে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নানানভাবে অর্থবহ করা হবে।

ডিজিটালে দেশকে এগিয়ে নিতে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ককে আরো কর্মমূখী করতে সকল প্রকার উদ্যোগ সরকার গ্রহন করবে বলে মন্তব্য করেন।

তিনি শনিবার সকালে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা” শীর্ষক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্যদেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টেকসিটি বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল।

মনবিনিময় সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিরেক্টর (টেকনিক্যাল) ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া একটি প্রেজেন্টশন উপস্থাপন করেন।

একই সাথে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক তথ্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল।

বিনিয়োগকারীদের মধ্যে বক্তৃতা করেন মহিদুল ইসলাম, অজয় দত্ত, আরিফুল হাসনাত, উজ্জ্বল বিশ^াস, আনিকা হাসান, পারভেজ মাহমুদ হিরা প্রমুখ।

সভাপতিত্ব করেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের সভাপতি আহসান কবীর। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি ইমানুর রহমান ইমন।

মতবিনিময় সভা শেষে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস এসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট, দি বাংলাদেশ ইকো সিস্টেমের রি-ব্রান্ডিং,

বর্ণ আইটির জনসচেতনতায় ডিজিটাল কনটেন্ট শীর্ষক একটি ইউটিউব চ্যানেল “ডিজিটাল টেক” কেক কেটে উদ্বোধন করেন কাজী নাবিল আহমেদ। একই সাথে তিনি টেকনোসফট গ্লোবাল লিমিটেডের ই-সমবায় সফটওয়্যার উদ্বোধন এবং এ্যাবাকাস সফট বিডি লিমিটেডের অফিস পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু, লুৎফুল কবীর বিজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কর্মকর্তা, বিনিয়োগকারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews