1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মানব পাচার মামলার ৩আসামিকে যশোর থেকে গ্রেপ্তার

  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

মানব পাচার মামলার ৩আসামিকে যশোর থেকে গ্রেপ্তার

ঝিনাইদহে মানব পাচার মামলার ৩ আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১ মার্চ) রাতে যশোরের মনিরামপুরের শৈলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হলেন,মনিরামপুরের শৈলী গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মো. রুবেল হোসেন (৩৩), শাহেদ আলীর ছেলে মো. মোস্তাক আহমেদ (৪৮) ও ইসমাইল সরদারের ছেলে মো. ইমদাদুল হক (৪৭)।

শনিবার (২ মার্চ) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দালাল চক্রের সদস্য। তারা ভিকটিমের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মালয়েশিয়া পাঠানোর নাম করে সাড়ে চার লাখ টাকা গ্রহণ করে।

পরবর্তীতে মালয়েশিয়া পাঠানোর নামে একটি প্রতারক চক্রের হাতে তুলে দেয়। ওই চক্রটি মালয়েশিয়ায় নিয়ে ভিকটিমকে কোনো কাজ না দিয়ে একটি আবদ্ধ কক্ষে আটকে রাখে এবং ওয়ার্ক পারমিট করে দেওয়ার নাম করে আরও ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।

ভিকটিমের পিতা সন্তানের সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসামিরা কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয়। ভিকটিমের পিতা বারবার চেষ্টা করেও নিজ সন্তানের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ঝিনাইদহ ও যশোরের র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews