1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পোশাকের রফতানি ক্রয়াদেশ কমেছে, আরো কমার শঙ্কা

  • শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

চলতি অর্থবছরের দুই মাসে (জুলাই ও আগস্ট) ক্রমাগতভাবে পণ্য রফতানি ক্রয়াদেশ কমেছে। আগামী মাসগুলোতে এটি আরো কমতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। বিজিএমইএ সভাপতি বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাকশিল্পে টানা প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি হলেও গত দুই মাসে আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি ক্রমাগতভাবে ক্রয়াদেশ কমছে। আমাদের অন্যতম রফতানি বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এবং মন্দার কারণে আগামী মৌসুমের জন্য গত দুই মাসে কার্যাদেশ প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কমেছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ‘মেইড ইন বাংলাদেশ উইক’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ‍্য জানান বিজিএমইএ সভাপতি। এ সময় সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

ফারুক হাসান বলেন, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমানভাবে মুদ্রাস্ফীতির বিশ্ববাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছেন। অনেক ব্র্যান্ডের পণ্যের খুচরা বিক্রি কমেছে। এতে তাদের অবিক্রিত পণ্য বেড়ে যাচ্ছে। এসব বিবেচনা করে আগামী মাসগুলোতে আমাদের রফতানি আরো কমতে পারে।

সংবাদ সম্মেলনে ফারুক হাসান বলেন, আগামী ১২ নভেম্বর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিস) ‘মেইড ইন বাংলাদেশ উইক’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় দিন ১৩ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, ১৫ ও ১৬ নভেম্বর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি হল-১ এ দু’দিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হবে। ঢাকা অ্যাপারেল সামিটের ৩য় সংস্করণটি স্থানীয় ও আন্তর্জাতিক সব অংশীজনদের একই ছাদের নিচে নিয়ে আসবে, যেখানে তারা বাংলাদেশের পোশাক শিল্পকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা অ্যাপারেল সামিটে সরকারি, বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্র্যান্ড, শ্রমিক সংগঠন সবার সম্মিলিত প্রয়াসে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৯টি সেশনের আয়োজন করা হয়েছে। এই সেশনগুলোতে আলোচনার বিষয়বস্তুর উপর প্রবন্ধ, ভার্চুয়াল উপস্থাপন, শিল্পের অগ্রগতি এবং আগামী দিনে করণীয় নিয়ে আলোচনা হবে। নিউজ ইনকিলাব

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews