বিশেষ প্রতিনিধিঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ দাঁড়ির পর রাস্তার মরা পড়া গাছ কাটার রহস্যের জট খুলতে শুরু করেছে। কে এই গাছের মালিক তা নিয়ে সামাজিক রাজনৈতিক ব্যক্তিদের মত দন্দে জটিলতার সৃষ্টি করে ইউপি সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্নের লক্ষে একটি কুচক্রী মহল। প্রশাসনও সুযোগ বুঝে জব্দ করে কাঠ নিয়ে যায় গত ৮ সেপ্টেম্বর। তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে ২০০০ ইং সালে জামদিয়া ইউনিয়ন পরিষদের ততকালীন চেয়ারম্যান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তার সমন্বয়ে বারভাগ বিলের রাস্তা বারেক খান এর বাড়ী থেকে দাড়ির পর পর্যন্ত সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নে ওই সময়ের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান (রকসা) ও মোঃ আব্বাস মোল্যা-কে উপদেষ্টা করে গাছ রোপণ করা হয়। এবং রক্ষণা-বেক্ষণার দায়িত্বে তিনজন মহিলাকে একটি লিখিত দলীল দেয়া হয়। তাতে উল্লেখ থাকে এই সামাজিক বনায়ন কর্মসূচির গাছের সত্বাধিকারি ৬০’শতাংশ’ ইউপি পরিষদ, ২০’শতাংশ’ রক্ষণা-বেক্ষণাকারিদের, বাকি ২০’শতাংশ’ দুপাশের জমির মালিক পাইবে। আরো উল্লেখ রয়েছে ঝড়ে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, পড়ে যাওয়া গাছ রক্ষণাকারিরা ভোগ করতে পারবেন। রক্ষণা-বেক্ষণায় দেওয়া হয়েছিল তিন স্থরে ভাগ করে। প্রথম স্থর বারেক খান এর বাড়ি থেকে বটতলা পর্যন্ত ছবুরোন নেছা, তারপরের অংশ ছুটু বিবি ইসহাক এর মেশিন পর্যন্ত, বাকিটুকু সুশীলা সরকারকে চুড়ান্ত সাক্ষরের মাধ্যমে দলিল প্রদান করেন। এব্যাপারে গ্রামের অধিকাংশ মানুষ জানলেও প্রশাসনের কাছে মুখ খোলেনি ভয়ে। মরা গাছ কাটাকে কেন্দ্র করে জটলা, মামলায় জড়ানোর পর একে একে আসল রহস্য উন্মোচন হতে শুরু করেছে। ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য গন বিষয়টি না জানার পর তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে একটি মহল ওঠে-বসে লেগেছিল, শেষ পর্যন্ত সব বিষয় বেরিয়ে আসছে।

Leave a Reply