যশোরে সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত ।
তারই ধারাবাহিকতায় : গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা রাত অনুমান সাড়ে ৭ টায় যশোর কোতয়ালী মডেল থানাধীন হাটখোলা রোডে সিটি হোটেল আবাসিক এর ৬ষ্ঠ তলার ৬০৩ নম্বর রুমে জনৈক মুন্নাফ,
পিতা- আব্দুর রাজ্জাক, সাং- সাহাপুর, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোর কে অজ্ঞাতনামা ২ দুস্কৃতকারী চাকু দ্বারা খুন জখমের ভয় দেখাইয়া ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনার তদন্তে এসআই মফিজুল ইসলাম,
পিপিএম এর নেতৃত্বে একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ পযালোচনা করে সনাক্ত পূর্বক অদ্য ২৮ ফেব্রুয়ারী ভোর রাত সিটি কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে ছিনতাই করা ১টি মোবাইল ফোন, ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করে।
পরে তার স্বীকারোক্তি মতে ২৮ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় মনিহার মোড়ে অভিযান পরিচালনা করে চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ল্যাপটপ ও আরেকটি মোবাইল উদ্ধার করেন।
এই ঘটনায় ভিকটিম মুন্নাফ বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-১০৫ তাং-২৮/০২/২০২৪ রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভিকটিম মুন্নাফ বাঘারপাড়া থেকে সন্ধ্যা রাত ৭টায় মনিহার আসে। সে সময় ছিনতাইকারী ২ জন তাকে অনুসরণ করে তার সাথে ইজিবাইকযোগে সিটিপ্লাজার সামনে নামে। ভিকটিম যখন হোটেলে ঢুকার সাথে তারাও হোটেলে প্রবেশ করে এবং ছিনতাই সংঘটন করে।
আসামীদের দিয়া তথ্য মতে ১। মোঃ শুকুর আলী (৩৬), পিতা- মোঃ আঃ বারেক, মাতা- সেলিনা খাতুন, সাং-সিটি কলেজপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ২। রকিবুল ইসলাম @ রকি @ হৃদয় (২৬), পিতা- হাবিবুর রহমান, মাতা- নাছিমা বেগম, সাং-আবাদ কচুয়া, জামরুল তলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর

Leave a Reply