মেয়ের জামায় ও তার পরিবারের হাতে মারপিট ও ছুরিকাঘাতে জখম হয়েছে যশোর সদর উপজেলার রামনগর এলাকার গরু ব্যবসায়ী গোলাম আলী (৫০)। এই ঘটনায় তিনি জামায়সহ চারজনের নামে কোতয়ালি থানায় মামলা করেছেন।
আসামিরা হলো, কচুয়া ঘোপ রসুনকাঠি গ্রামের হাকিম মোল্লার ছেলে মিঠু (৩২), মিঠুর বোন হোহিনুর বেগম (৪০), মা রোকেয়া বেগম (৫৫) এবং একই গ্রামের ফারুক হোসেন (৪৮)।
এজাহারে গোলাম আলী উল্লেখ করেছেন, ২০১৮ সালে তার মেয়ে নুরজাহান বেগমের (২৫) সাথে আসামি মিঠুর বিয়ে হয়। বিয়ে পর থেকে কারনে অকারনে তার মেয়েকে মারপিট করে মিঠুসহ আসামিরা।
গত ২৪ ফেব্রুয়ারি তার মেয়েকে মারপিট করলে তিনি মোবাইল ফোনে সংবাদ পেয়ে কচুয়ার ঘোপ গ্রামে যান। সেখানে গেলে আসামিরা তার সাথে তর্কবিতর্ক করে।
তিনি নিশেধ করলে মিঠু একটি ছুরি দিয়ে তার গলাই আঘাত করতে যায়। তিনি সরে গেলে ছুরির কোনা তার চোখে লেগে রক্তাক্ত জখম হন। পরে তাকে মারপিট করে।
এবং তার কাছে থাকা ৮০ হাজার টাকা কেড়ে নেয়। তাকে জোর করে বাড়িতে আটকে রাখে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তার ছেড়ে দেয়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

Leave a Reply