বিশেষ প্রতিনিধি// শুক্রবার ০৯/০৯/২২ যশোর সদরের বসুন্দিয়া মোড় আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের এই আয়োজনের উদ্বোধন করেন প্রেসক্লাব বসুন্দিয়ার প্রধান উপদেষ্টা লাবুয়াল হক রিপন। প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য লায়লা খাতুন , বসুন্দিয়া পল্লিবিদুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ তারেক মাহাবুব। এসময় চিকিৎসা সেবা প্রদান করেন দেশবরেণ্য ডাক্তার অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার, অবসরপ্রাপ্ত গাইনি ও প্রসূতি বিভাগীয় প্রধান যশোর মেডিকেল কলেজ হাসপাতাল যশোর। এছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার রায়হানুল ফিরদাউস এমবি বিএস খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়াও একদল সহকারী চিকিৎসক গন এসময় সেবা প্রদান করেন।দিনব্যাপী এই আয়োজনে দূর দুরান্ত থেকে আগত প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, জঙ্গল বাঁধাল মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রেসক্লাব বসুন্দিয়ার সহ সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,সহ সাধারণ সম্পাদক শেখ গাফফার রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুরাদ হোসেন, সদস্য সাঈদ ইবনে হানিফ


Leave a Reply