1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদে নাশকতার শঙ্কা নেই, তবু সতর্ক র‍্যাব

  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে কোনো ধরনের জঙ্গি হামলা, নাশকতা ও অপ্রীতিকর কোনো ঘটনার সুনির্দিষ্ট তথ্য আপাতত নেই বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. কামরুল হাসান এ কথা জানান।

যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে জানিয়ে কর্নেল কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্য সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও র‌্যাব রাজধানীসহ দেশজুড়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো ধরনের নাশকতা কিংবা হামলা হলে তা মোকাবেলায় র‌্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায়  র‌্যাবের এয়ার উইং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

ঈদে নিরাপত্তাব্যবস্থা নিয়ে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তার পরও প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি  বলেন, আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে যেকোনো ধরনের জঙ্গি হামলা মোকাবেলা করতে তারা বরাবরের মতো প্রস্তুত রয়েছে।

সংগ্রহ কালের কন্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews