1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে যশোর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে 

 যশোর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

যশোর অফিস :

পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে যশোর পৌর নাগরিক কমিটি।

মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় যশোর পৌরসভা চত্বরে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হবে।

পৌরসভা কর্তৃক নির্ধারিত সাবমারসিবল বিল ৩০০ টাকা বাতিল, সাপ্লাইয়ের পানি নিশ্চিত করা, ১০ শতাংশ পানি কর বাতিল এবং অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি বাতিলের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী মাহমুদ রেজা, জিন্নাত আলী, রেজাউল ইসলাম, মফিজুর রহমান, গাজী আহমদ হোসেন, শাহীন ইকবাল, আশরাফুল আজাদ, নাসির উদ্দিন লিটু, সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

সভায় শওকত আলী খানকে আহবায়ক ও জিল্লুর রহমান ভিটুকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে যশোর পৌর নাগরিক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও কর্মসূচি ঘোষণা করেন ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews