1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে পুলিশের অভিযান : ১০ জন গ্রেপ্তার

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বেনাপোলে পুলিশের অভিযান : ১০ জন গ্রেপ্তার

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বেনাপোলের বিভিন্ন এলাকা থেকে একজন মাদক কারবারি, একজন পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আট আসামিসহ এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বেনাপোলের সাদীপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে সাহেব আলী (৬৫) ও পরোয়ানাভুক্ত আসামি হলেন একই গ্রামের মাঠপাড়ার মৃত আ. রাজ্জাকের ছেলে শরিফুল ইসলাম (২২)। এছাড়া গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আট আসামির নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারেন বেনাপোলের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার ওপর মাদকের একটি চালান নিয়ে সাহেব আলী নামে মাদক কারবারী অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে ১২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

পরে ওই মাদক কারবারীর স্বীকারোক্তি অনুযায়ী সাদীপুর গ্রামে তার নিজ বাড়ির পেছনে লুকিয়ে রাখা আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে বেনাপোলের বিভিন্ন এলাকায় থেকে ৮ জন নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পোর্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বাকি আসামিদের একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং ৮ জন নিয়মিত মামলার আসামি হওয়ায় তাদের সবাইকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews