1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ইবাদত-বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

  • সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

যশোরে ইবাদত-বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

যশোরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। আল্লাহর রহমত কামনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি পার করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।শবে বরাত বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাত। রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনি হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

পবিত্র শবে বরাত উপলক্ষে রেলরোডের মডেল মসজিদে রোববার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়া ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে চলেছে ধর্মীয় আলোচনাসভা। শুধুই মডেল মসজিদই নয়, শহরের সকল মসজিদেই চলছে বিশেষ প্রার্থনা ও দোয়া।

এদিকে, শহরের কারবালা কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে ভীড় পড়েছে। এই রাতকে কেন্দ্র করে দলে দলে স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ছেন। নিহতদের রুহের মাগফেরাতের জন্য দোয়া-দরুদ পাঠ করেন।

এছাড়া কবরস্থানের আশপাশের উপস্থিত ভিক্ষুকদের টাকা-পয়সা দান করেন মুসল্লিরা।এদিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে যশোর শহরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ন মোড়ে বিপুল পরিমাণ লোকের সমাগম হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এ দিনে বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, রোজা ও দান-সদকা করে থাকেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে। শাবান মাস শেষে শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। মাসব্যাপী সিয়াম সাধনার পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হয়।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews