1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বড়বাজার থেকে শুল্ক ফাকিঁ দেয়া সাড়ে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার দুই ,পালিয়েছে অঞ্জন ও খোকন

  • সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

যশোর বড়বাজার থেকে শুল্ক ফাকিঁ দেয়া সাড়ে ১৫ লাখ টাকার প্রসাধনীসহ গ্রেফতার দুই ,পালিয়েছে অঞ্জন ও খোকন

যশোর অফিস :

যশোর শহরের বড়বাজার আলুপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে তল্লাশি অভিযান করে তাদেরকে আটক করে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

আটকরা হলেন- যশোর শহরের বেজাপড়া এলাকার তপন কুমার দাসের ছেলে তাপস কুমার দাস (৩৬), শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান হৃদয় (২২)।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যম জানতে পারি যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এনে যশোর শহরের আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দসহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনায়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে দুই জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ছিল সাবান,শ্যাম্পু , ফেসওয়াস, বডিস্প্রে সহ বিভিন্ন প্রসাধনী। যার সর্বমোট আনুমানিক মূল্য ১৫ লাখ ৬৮ হাজার ৩৮৫ টাকা ।

জব্দকৃত আলামত ও আসামিদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অঞ্জন ও খোকন নামে নামে ২ চোরাকারবারি বাজার থেকে পালিয়ে যায় ।অঞ্জন ও খোকন প্রতিনিয়তই ভারত থেকে অবৈধ ভাবে আসা বিভিন্ন ভারতীয় পণ্য চোরাকারবারিদের কাছ থেকে কিনে গুদামজাত করে থাকে।

তাদের গুদাম থেকে র‍্যাব অবৈধ পণ্য উদ্ধার করলে ও তাদেরকে আটক করতে পারেনি। ‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। বাজারে ব্যবসায়ীরা তাদের আটকের দাবি জানিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews