1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় রাস্তার গাছ কেটে বিক্রি কাঠ জব্দ করলো প্রশাসন

  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
বাঘারপাড়ায় রাস্তার চোরাই কাঠ জব্দ করলো প্রশাসন
নিজস্ব প্রতিবেদকঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ দাঁড়িরপর রাস্তার সরকারি গাছ কেটে বিক্রি, ৩৩ হাজার টাকার কাঠ জব্দ করলো পুলিশ। বিভিন্ন সূত্রে প্রকাশ ৭ সেপ্টেম্বর স্থানীয়  জনপ্রতিনিধি ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ১৩ টি গাছ কেটে আলাদীপুর বাজার মহাশ্মশানের পাশে (বসুন্দিয়া) কাঠ ব্যবসায়ীর কাছে ৩৭ সেপ্টি লগ ৩৩ হাজার টাকায় গোপনে বিক্রি করে দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিবুল ইসলাম সঙ্গীয় প্রশাসন দল এসে বারভাগ মিনাবাজারের পাশে থাকা জ্বালানি ও কিছু লগ জব্দ করে নিয়ে যায়। ৮ সেপ্টেম্বর আরো গোপন সংবাদের মাধ্যমে প্রশাসন জানতে পারে আলাদীপুর বাজার শ্মশানের পাশে কাঠ পট্টিতে এক ব্যবসায়ীর কাছে ৩৭ সেপ্টি লগ বিক্রি করে।
যার আনুমানিক মূল্য ৩৭ হাজার টাকা। অথচ মাত্র ৩৩ হাজার টাকায় বিক্রি করে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান। ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জের নির্দেশে এস আই লক্ষন ও ফিরোজ উদ্দিন ৮ সেপ্টেম্বর দুপুরে বিক্রিত কাঠ উদ্ধার করে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বারভাগ দাঁড়ির পর বাসিন্দারা সাংবাদিকদের বলেন,
গত তিন চারদিন ধরে কয়েকজন এই রাস্তার গাছ কাটে। বুধবার দাঁড়ির হয়ে বাকড়ী বাজার ঘুরে একটি ট্রলিতে দামি দামি কাঠের লগ নিয়ে যায়।
কোথায় নিয়ে গেছে তা কেউ জানে না। এব্যাপারে ক্যাম্প ইনচার্জ মহিবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জানেন এবং দু’জন এস আইকে ঘটনা স্থলে পাঠান তারা কাঠও উদ্ধার করে। এব্যাপারে মামলার প্রক্রিয়াধীন চলছে বলে থানা সূত্রে  জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews