মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের কবিতা পাঠ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ,
যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপকংর দাশ রতন, যশোর শিশু একাডেমির শিশু কর্মকর্তা সাধন দাস,
যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান বুলু, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, কবি ও বাচিক শিল্পী ড. সবুজ শামীম আহসান।
সংবর্ধিত গুণীজন হিসেবে উপস্থিত থাকবেন, বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু।





Leave a Reply