1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভাইস চেয়ারম্যান বিপুলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যশোরে ভাইস চেয়ারম্যান বিপুলসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

চাদাদাবি, জবরদখল ও হুমকির অভিযোগে যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মেসার্স নদী বাংলা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ। 

অপর আসামিরা হলো, উপশহর বাবলাতলা এলাকার বাসিন্দা এসএম মোস্তাফিজুর রহমান, পুরাতনকসবা পাওয়ার হাউজপাড়ার আব্দুল হামিদ, পুরাতনকসবা মশিউর রহমান সড়ক এলকার বাসিন্দা নুর আলম ও পুরাতনকসবা পুলিশ লাইন এলাকার আব্দুল হাই শাহাবুদ্দীন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি আব্দুল হামিদ, নুর আলম ও আব্দুল হাই শাহাবুদ্দিন শহরের গাড়িখানা রোডের ৫ শতক জমির মালিক। এজমিতে তারা বহুতল ভবন নির্মানের জন্য আমমোক্তার নামার মাধ্যমে মেসার্স নদী বাংলা রিয়েল এস্টেট লিমিটেডের কাছে অস্থান্তর করে। চুক্তি অনুযায়ী এ ভবনের ৪০ শতাংশ ফ্লাটের মালিকানা পাবে ওই তিনজনসহ তার শরিকেরা।

ভবনের ৫তলা পর্যন্ত নির্মাণ শেষে হলে আসামিদের প্রাপ্য অনুযায়ী ফ্লাট বুঝে দেয়া হয়। ৬ষ্ঠ তলার কাজ শুরু করলে হামিদ, আলম ও তাই অপর দুই আসামির সহযোগীতা নিয়ে কাজ বন্দ করে দেয়। এরপর আসামিরা কোম্পানির প্রাপ্ত ফ্লাট বিক্রি করতে বাধা দেয়।

২০২০ সালের ৩১ জানুয়ারি আসামি ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমকে ডেকে নদী বাংলা কাশেম টাওয়ারের নিচ তলায় নিয়ে আসামি বিপুল এক কোটি টাকা চাদা দাবি করে। চাদার টাকা না দেয়ায় আসামিরা পরিকল্পিত ভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৪র্থ তলার সম্পর্ণ অংশ দখল এবং আসামি বিপুল অফিস খুলে বসে।

এরপর নানা দেনদরবার করে কোন লাভ হয়নি। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আসানি বিপুল ঢাকা রোড ব্রিজ সংলগ্ন ঈদগাহ মাঠে দেখা করতে বলে।

সেখানে আসামি তার আড়াই কোটি টাকার সম্পদ উদ্ধারে এক কোটি টাকা চাদা না দিলে ভবনের আশেপাশে গেলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews