1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মেসির প্রতি বাংলাদেশি পথশিশুর ভালোবাসা!

  • শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে

জার্সি নেই। হয়তো কেনার সামর্থও মেই। তাতে কি! যে গেঞ্জিটি গায়ে পরে রয়েছে সেটাতে আর্জেন্টাইন ফুটবল তারকা মেসির নাম লিখেই ফেলা যায়। আর মেসির জার্সি নম্বর ১০ লিখে ফেললেই তো হয়।

যেমন ভাবনা তেমন কাজ। 

সেটাই কাউকে দিয়ে  করে ফেললো হিরা। ‘হিরা’ এই নামটা একদম অনুমান করে বলা। কেননা জার্সির নম্বর ১০ লেখার নিচে লেখা আছে হিরা।

ভালোবাসা এক অদ্ভুত রোগ। মেসির প্রতি ভালোবাসায় আক্রান্ত এক শহরের নাম রোসারিও। যেখানে কোনো শিশুর নাম ‘মেসি’ রাখাই নিষিদ্ধ করা হয়েছে। আরো বছর নয়েক আগে।

আর্জেন্টিনা তারকা লিওনেল মেসির নিজের শহর রোসারিওতে নিষিদ্ধ করা হয়েছে ‘মেসি’ নামটি। শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নবজাতকদের ‘মেসি’ নাম রাখার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেননা মেসি নাম রাখার ধুম পড়ে যাওয়ার ভয় রয়েছে সেখানের প্রশাসনের।

ভালোবাসা অজান্তে পেরিয়ে যায় সীমান্ত। রোসারিও, বুয়েন্স আয়ার্স থেকে কাবুল কিংবা দিনাজপুর।   ধূসর, মলিন হয়ে যাওয়া গেঞ্জির পেছনে বলপয়েন্ট দিয়ে ঘষে ঘষে লেখা ‘মেছি’। তার নিচে জার্সি নম্বর।   শিশুটি বসে আছে সিমেন্টের বসার জাগায়।

পেছন থেকে মোবাইলে তোলা  এক পথশিশুর ছবি ঘুরছে বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যান ক্লাব গ্রুপ ও ফেসবুক পেইজগুলোতে। অনেকেই মেসির প্রতি ভালোবাসা কেমন এটা বোঝাতে ছবিটি ব্যবহার করছেন।

ইতোমধ্যে ছবিটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। আর্হজেন্টাইন ভক্তরা নানা প্রতিক্রিয়া প্রকাশ করছেন। আর্জেন্টিনা সমর্থন করে খোলা একটি ফেসবুক পেইজ জানতে চেয়েছে শিশুটির নাম কী? সে কোথায় থাকে?

নেটিজেনরা বলছেন শিশুটির ছবিটি তোলা হয়েছে দিনাজপুরের বিরল রেলওয়ে স্টেশনে। কিন্তু আদতে এটার সত্যতা জানা যায়নি। ছবিটি ছড়িয়ে যাওয়ার পরে, অনেকেই শিশুটিকে মেসির একটি জার্সি কিনে দিতে চাইছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews