1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে মাদরাসা ছাত্রকে পিটিয়ে জখমের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

যশোর অফিস :

 যশোরে মাদরাসা ছাত্র আব্দুল আলিম (১৩)কে বেদম পিটিয়ে জখমের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার তেঘরিয়া-দুর্গাপুর আব্দুর রাজ্জাক আদর্শ শিশু সদনে এই ঘটনার পরে একই মাদরাসার শিক্ষক মোসাদ্দেক বিল্লার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে ভুক্তভোগীর পিতা একই এলাকার এড়েন্দা গ্রামের নজরুল ইসলাম।

আসামি শিক্ষক মোসাদ্দেক বিল্লাহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অনুপমপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।বাদী মামলায় বলেছেন, তার ছেলে আব্দুল আলিমকে তেঘরিয়া-দুর্গাপুর আব্দুর রাজ্জাক আদর্শ শিশু সদনে হাফেজিসহ ষষ্ঠ শ্রেণিতে লেখাপড় করে।

শিক্ষকদের নির্যাতন সহ্য করতে না পেরে মাঝেমধ্যে কাউকে না জানিয়ে সে বাড়িতে চলে আসতো। আবার তাকে বুঝিয়ে মাদরাসায় পাঠিয়ে দেয়া হয়। তারপরও শিক্ষকদের নির্যাতনে গত ১৭ ফেব্রুয়ারি মাদরাসা থেকে পালিয়ে সদর উপজেলার রূপদিয়া-সাড়াপোল তার বোনের বাড়িয়ে পালিয়ে চলে যায়।

১৯ ফেব্রুয়ারি সকালে আব্দুল আলিমের মা লাভলী বেগম তাকে সাথে নিয়ে মাদরাসায় শিক্ষক মোসাদ্দেক বিল্লাহ’র কাছে নিয়ে যান। এসময় আব্দুল আলিমের মাকে ওই শিক্ষক চলে যেতে বলেন। চলে যাওয়ার পরে দ্বিতীয়তলার চার নম্বর কক্ষে হাত, পাসহ সারা শরীরে এলোপাতাড়ি ভাবে মারপিট করে।

এসময় জীবনে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করলেও ওই শিক্ষক তাকে ছাড়ে নাই। পাশাপাশি তাকে কোন চিকিৎসা না দিয়ে আটকে রাখে। ওইদিন বিকেল ৫টার দিকে খেলা করার কথা বলে আব্দুল আলিম পালিয়ে বাড়িতে চলে আসে। সারা শরীরে মারপিটের অবস্থা দেখে তার পিতা নজরুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেনকে দেখিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এরপরে এই ঘটনায় গতকাল মঙ্গলবার ভোর রাতে কোতোয়ালি থানায় মামলা করেন। কিন্তু পুলিশ এই মামলার আসামি মোসাদ্দেক বিল্লাহকে আটক করতে পারেনি।

তবে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস বলেছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।  

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews