1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় কৃষকের ৩লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় কৃষকের ৩লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার:

বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের রাধানগর বাওড়ের পাশে সাইকুল ইসলাম নামের এক কৃষকের তিন লাখ টাকার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

এঘটনায় অজ্ঞাতদের আসামি করে বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল গফফার সরদারের ছেলে সাইকুল।

অভিযোগকারী সাইকুল জানান, দীর্ঘদিন আকিজ কম্পানিতে চাকরি করে গ্রামে ফিরে রাধানগর বাওড়ের পাশে ১৫ কাঠা ও জয়রামপুর মৌজায় ১৫ কাঠা জমি ১০ বছরের লিজ নিয়ে চাপা সবরি ও অমৃতসাগর জাতের কলার চাষ করি।

এবছর দ্বিতীয়বারের মত কলা বিক্রি শুরু করেছি। হঠাৎ সকালে ফোন পেয়ে জমিতে যেয়ে দেখি কে বা কারা আমার প্রায় ৩থশটি ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে। প্রত্যেকটি গাছে কলার কান্দী আছে। কয়েকদিনের মধ্যে কলা বিক্রির কথা ছিলো। এতে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাইকুলের বাবা গফ্ফার সরদার বলেন, ১০ কাঠা জমিতে কলাগাছের বাগান করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। সার ও কীটনাশক এলাকার দোকান থেকে বাকি নেওয়া হয়েছে। আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই। কেন আমাদের কলাবাগানের ক্ষতি করল দুর্বৃত্তরা বুঝতে পারছি না।

পুলিশ তদন্ত করলে বিষয়টি বেরিয়ে আসবে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জিল্লুর রহমান বলেন, গফফার সরদারের পরিবার অত্যন্ত গরিব। পরিশ্রম করেই চলে তাদের সংসার।

এসময় তিনি, রাতের আধঁারে যারা কলাগাছ কেটেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও যথাযথ ক্ষতিপুরণের দাবি জানান।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন সাংবাদিদের বলেন, এ ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ কৃষক। বিষয়টি পুলিশ তদন্ত করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews