1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে পুলিশের উপর হামলাকারী পাগলা বাবুল ও আদম এমপি ইয়াকুব অনুসারী

  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার পড়া হয়েছে

মণিরামপুরে পুলিশের উপর হামলাকারী পাগলা বাবুল ও আদম এমপি ইয়াকুব অনুসারী

যশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনার পর মণিরামপুর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। অধিকাংশই পালিয়ে গেছে এলাকা থেকে। অন্যদিকে পুলিশ আসামিদের ধরতে মাঠে নেমেছে। বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে হামলাকারীদের নেতৃত্বে ছিলেন পাগলা বাবুল ও আদম আলী।

তারা দুজনেই পৌর কাউন্সিলার ও মণিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য ইয়াকুব আলীর অনুসারী। অভিযুক্ত আদম পৌরসভার দূর্গাপুর ওয়ার্ডের কাউন্সিলার ও পাগলা বাবুল কামালপুর ওয়ার্ডের কাউন্সিলার। তাদের অনুসন্ধানে আরও উঠে এসেছে তারা এক সময় খান টিপু সুলতানের সাথে রাজনীতি করতেন। সেসময় একবার তারা পুলিশের উপর হামলা চালিয়েছিলো। পরবর্তিতে টিপু সুলতানের মৃত্যুর পর তারা কোনঠাসা হয়ে পরে।

সম্প্রতি তারা ইয়াকুব আলীর দলে যোগদান করেন। নির্বাচনের সময় তারা ইয়াকুব আলীর পক্ষে বিভিন্ন এলাকায় কাজ করেছেন। ইয়াকুব আলী জেতার পর তারা বেপোরোয়া হয়ে উঠে। এদিকে, পুলিশের উপর হামলার ঘটনার পর মণিরামপুর জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। মণিরামপুরবাসী জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, চিকিৎসাধীন রয়েছেন হামলার শিকার মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই বক্কর। তারা অভিযান অব্যাহত রয়েছে। কতজন আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে উদ্র্বোতণ কর্তৃপক্ষ মাঠে রয়েছে।

বিস্তারিত তারা জানাবেন। উল্লেখ্য, সোমবার রাত নয়টার পর মণিরামপুর পৌরসভার সামনে ঐ এলাকার পাগলা বাবুল ও আদম আলীর নেতৃত্বে শতাধিক লোক মোশারফ নামের এক শাড়ী ব্যবসায়ীর দোকানে হামলা চালায়।

এসময় মোশারফকে অবরুদ্ধ করে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানালে মণিরামপুর থানার ওসির নির্দেশে বক্কর ঘটনাস্থলে যান। তাকে দেখেই বাবুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তার উপর হামলা চালানো হয়।

এ বিষয়ে জানতে সংসদ সদস্য ইযাকুব আলীর কাছে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।উল্লেখ্য,নির্বাচনের আগে বর্তমান এমপি ইয়াকুব আলী যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বদলির জন্য নানা দৌড়ঝাপ শুরু করেস। বিভিন্ন দপ্তরে আবেদনও জানান। কিন্তু কোনো সুফল পাননি তিনি ।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews