1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

জয়,যশোর অফিস :

যশোরের নওয়াপাড়ায় সারের বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন ও অভয়নগর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামানের দি-মনির এন্টারপ্রাইজে সরকারি বরাদ্দের সার মজুদ রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সাথে তার গুদাম থেকে ১ হাজার ৫শ’ ২৩ বস্তা সরকারি বরাদ্দের (এমওপি, টিএসপি, ডিএপি) সার উদ্ধার করা হয়।

সরকারি এ বরাদ্দের সার ডিলারের নিকট না পাঠিয়ে অধিক দামে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখার দায়ে তাকে এ জরিমানা করা হয় বলে জানানো হয়েছে। এছাড়া ওই সার জব্দ করে তা খোলা বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হবে বলেও জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

এদিকে, একই সময় সরকারি সারের বস্তা নকল করে তা বাজারজাত করার দায়ে বাদল নামে বস্তা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। নকল বস্তা কারবারি নিউ সোনালী এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান ও নাম ঠিকানা বিহীন আপেল ও শাপলা মার্কা বস্তা বাজার জাত করার দায়ে দুটি বস্তার গোডাউন তালাবদ্ধ করে রাখা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, সরকারের বরাদ্দকৃত সার উত্তোলন করে তা সঠিক জায়গায় না পাঠিয়ে অধিক দামে বিক্রির মানষিকতায় ১৫শ’ ২৩ বস্তা সার গুদামজাত করে রাখার দায়ে সার ব্যবস্থাপনা ৮/২ ধারায় দি মনির এন্টারপ্রাইজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও সরকার নির্ধারিত দামে উক্ত সার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়া বস্তা নকল করে বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে বাদল নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুটি বস্তার গুদাম (এবিএস ও এমএস) সিলগালা করে রাখা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, জব্দকৃত সার অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট বিলিবন্টনের আদেশ দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews