1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

যশোরে বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি

যশোর অফিস :

 যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ডামি নির্বচানের মাধ্যম গঠিত বর্তমান সরকারের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তারা ক্ষমতার লালসা এবং লুটপাটের মাধ্যমে অর্জিত অঢেল সম্পদ রক্ষার জন্য দেশ ও জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। নতজানু সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কালে একথা বলেন। গতকাল রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুলেরহাট বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন অনিন্দ্য ইসলাম অমিত। পরে তিনি নরেন্দ্রপুর বাজারের গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ক্ষমতাসীনরা জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাট করে আয়েশি জীবন-যাপন করছে।  আর জনগণ ক্ষধার যন্ত্রণায় কাতর। দেশের অরক্ষিত সীমান্তে একের পর এক নিরীহ মানুষ খুনের শিকার হচ্ছে। সেখানে সরকার কোন প্রতিবাদ করতে পারছে না। আর অন্য দিকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপির আন্দোলন অবহ্যাত রয়েছে। জনগণের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা অধ্যাপক আব্দার হোসেন খান, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, ইদ্রিস আলী, আবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম রাজু,

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজুলল আলম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সমির, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম,

সাংগঠনিক সম্পদাক শরিফুল ইসলাম সাগর, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews