গত বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় সদর উপচেলার চুড়ামনকাটি ব্রাক অফিসের সামনে ব্রাক কর্মচারী দেবব্রত কুমার সরকার (৪০) নিহতর ঘটনায় শুক্রবার ১৬ ফেব্রুয়ারী সকালে যশোর কোতয়ালি থানায় মামলা
হয়েছে। সাতক্ষীরা জেলার আশাশুনি থানার উত্তর দুইজালা গ্রামের বিনয় কৃষ্ণ সরকারের ছেলে নিহতর ভাই সুব্রত সরকার বাদি হয়ে অজ্ঞাতনামা গাড়ীর চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। পুলিশ ঘাতক গাড়ীকে সনাক্ত করতে পারেনি।
মামলায় বাদি উল্লেখ করেন,তার ভাই দেবব্রত কুমার সরকার ঝিনাইদহ ব্রাক অফিসে চাকুরী করতেন। অফিস শেষে বিকেলে তিনি তার মোটর সাইকেল চালিয়ে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা করেন।
সন্ধ্যা সাড়ে ৬ টায় মটর সাইকেল যশোর সদর থানার চুড়ামনকাটি ব্রাক অফিসের সামনে পৌছালে অজ্ঞাতনামা গাড়ীর চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দেবব্রত সরকারের মোটর সাইকেলটিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় বারোবাজার হাইওয়ে থানা পুলিশ ব্রাক কর্মচারীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে।





Leave a Reply