যশোর সদর উপজেলার ফরিদপুর পুরাতন বাজারের দোকানের ময়লা আর্বজনা ফেলাকে কেন্দ্র করে গালিগালাজের প্রতিবাদ করায় চাইনিজ কুড়াল দিয়ে বৃদ্ধ শহর আলী চাকলাদার (৭০)কে মারপিট করা হয়েছে।
ঘটনায় জামাতা নুরুলহুদা খোকন বাদি হয়ে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী রাতে মামলা করেছেন। তিনি সদর উপজেলার ফরিদপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। মামলায় আসামী করেন,একই গ্রামের মৃত আলা উদ্দিন ওরফে আলাইয়ের ছেলে মিন্টু হোসেন ও সহোদর শিমুলসহ অজ্ঞাতনামা ২/৩জন।
মামলা বাদি উল্লেখ করেন,তার শ^শুর শহর আলী চাকলাদার ফরিদপুর পুরাতন বাজারে নিজের জায়গায় ষ্টেশনারী মুদির দোকানদারী করেন এবং তার ও দোকানের পূর্ব পাশে আসামী মিন্টু হোসেন চায়ের দোকানে দোকানদারী করে এর পূর্বে পাশেই শিমুল চায়ের দোকানে দোকানদারী করে।
বাদির শুশুর ও মিন্টু হোসেনের দোকানে মাঝখানের গলিতে পূর্ব থেকেই ময়লা আর্বজনা স্তুপ রয়েছে। মিন্টু হোসেন পূর্ব আক্রোশে বাদির শ^শুরকে হুমকী দিয়ে বলে এই গলিতে কেন ময়লা ফেলিয়াছ।
দোষারোপ করে গালি দিতে থাকে। বাদীর শ^শুর মিন্টু হোসেনকে বাঁধা নিষেধ করলে মিন্টু হোসেন ও শিমুল বাক বিতন্ডা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ৪ ফেব্রুয়ারী বিকেল সোয়া ৪ টার পর ফরিদপুর পুরাতন বাজারে বাদির শ^শুর নিজেস্ব দোকানের সামনে অল্প ফাঁকা জায়গায় মিন্টু হোসেন চাইনিজ কুড়াল বের করে আনে।
মিন্টু হোসেনের হুকুমে শিমুল হোসেন ঝাপটে ধরে রাখে। শিমুল হোসেন ধারালো চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য কওে আঘাত করে। প্রতিহত করার চেষ্টা করলে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় বাদির শ^শুরের পাঞ্জাবীর পকেট হতে দোকানের ব্যবসার নগদ ১০,৫৭৫ টাকা ছিনিয়ে নেয়। বাদির শ^শুরের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বাদির শ^শুরকে হত্যার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় বাদির শ^শুর শহর আলী চাকলারকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।





Leave a Reply