যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল বাঁধাল গ্রামের পূর্ব পাড়ার বিল্লাল গাজীর ছেলে সালমান গাজী (১১) গত ১২ ফেব্রুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষে আনুমানিক বিকাল ৫টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনদিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন সন্ধান মিলছে না বলে পরিবার সূত্রে জানা গেছে যায়। নিখোঁজ সালমান জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্র।
ছেলেটির পরনে স্কুল ড্রেস এবং কালো রং এর জ্যাকেট পরা ছিলো। নিখোঁজ সালমানের পিতা সৌদি প্রবাসী। কোন স্ব হৃদয়বান ব্যাক্তি যদি ছেলেটির খোঁজ পেয়ে থাকেন তাহলে জরুরি ভাবে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
যোগাযোগঃ 01725-554748





Leave a Reply