1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে মদ পানকালে পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মিলনসহ আটক ৪

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোরে মদ পানকালে পৌর কাউন্সিলর যুবলীগ নেতা মিলনসহ আটক ৪

যশোর অফিস : 

যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক বহুল আলোচিত জাহিদ হোসেন মিলন ও তার ৩ সঙ্গী মদসহ আটক হয়েছেন।

বুধবার রাতে শহরের পুরাতন কসবা পালবাড়ির কাঁচাবাজারের একটি ইন্টারনেট ব্যবসায়ের অফিসে বসে মদ পানকালে পুলিশ তাদেরকে আটক করে।

আটক অপর ৩ জন হলেন পুলিশ লাইন্স টালিখোলা এলাকার শেখ আকবর আলীর ছেলে শেখ দস্তগীর হোসেন উজ্জল, আব্দুল গফ্ফারের ছেলে মারুফুজ্জামান ও পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশন্স) বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচা বাজার সংলগ্ন জনৈক ওয়াহিদের ভাড়া দেওয়া ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়।

এ সময় সেখানে কয়েকজন বসে মদ সেবন করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে। এছাড়া ওই অফিসের ভেতর থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, উজ্জল ও হিমেল নামে দুই যুবকের সেখানে ইন্টারনেটের ব্যবসার অফিস রয়েছে। পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন প্রায় দলবল নিয়ে ওই অফিসে বসে মদ সেবন করে থাকেন।বুধবার রাতে পুলিশ জানতে পেরে জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে।

এদিকে রাত ১০টার পর আটক মদ্যপদের যশোর জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। এঘটনায় মামলার পর তাদেরকে রাতেই আদালতে সোপর্দ করলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews