1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু মারা গেছেন

  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

যশোরে সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু মারা গেছেন

জয়,যশোর অফিস :

 যশোর প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য  সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু(৬৮) আজ মঙ্গলবার সকাল আটটার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হোগলডাঙ্গায তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য,ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বারবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ন মহাসচিব এর পদে দায়িত্ব পালন করেছিলেন।

তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে যশোরের সাংবাদিক সমাজে শোক স্তব্ধ হয়ে যায়। যশোরের কর্মরত বিভিন্ন পত্রিকার সম্পাদক ,সাংবাদিক প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা যশোর থেকে ছুটে চলে যান তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলা হোগলাডাঙ্গায গ্রামে।

সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রেন স্টকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন।সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কয়েক দফা সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ন মহাসচিব পদেও দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে যশোরে সাংবাদিক সংগঠনগুলো শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সাংবাদিক মহিদুল ইসলাম মন্টু , বিভিন্ন সময় দেশের বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনেও কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি জীবন স্রোত নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকনেতা মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে  মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের রুটি-রুজির আন্দোলন ও পেশাগত মর্যাদা রক্ষায় মহিদুল ইসলাম মন্টুর অবদান অনস্বীকার্য।

যশোরের সাংবাদিক সমাজ তাঁকে সবসময় শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।  এদিকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান অপর এক বিবৃতিতে প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলামের শশুর  আব্দুস সামাদ খানের (৮৮) মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আব্দুস সামাদ খান মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা শহরের খানপাড়ায় নিজবাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

এদিন বাদ এশা জানাজা শেষে মাগুরা পৌর গোরস্তানে তাঁকে দাফন করা হবে।সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু ও নুর ইসলামের শশুরের মৃত্যুতে জেইউজের শোক

অনুরূপ  বিবৃতি দিয়েছেন 

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবন্দ।

 এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সাংবাদিকদের অধিকার আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন একজন যোগ্য বলিষ্ঠ সংগঠক। তার মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ একজন যোগ্য নেতৃত্ব হারিয়েছেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একই বিবৃতিতে জেইউজের নেতৃবৃন্দ সংগঠনের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের শশুর আব্দুস সামাদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ মরহুমের বিদেহী আত্মার মাগরিফরাত কামনা করেন। 

 বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি আকরামুজ্জামান, সহসভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু,

কোষাধ্যক্ষ এমএআর মশিউর, দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য মোস্তফা রুহুল কুদ্দুস।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews