1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে আলমগীর জাহানের যোগদান

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ কে এম আলমগীর জাহান যোগদান করেছেন। ২০০৫ সালে তিনি সর্বপ্রথম এসআই পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহীর রাজপাড়া থানা, ডিআই-১ সহ সর্বশেষ জয়পুরহাট সদর থানায় ২৩ মাস ওসি হিসাবে সুনামের সহিত কর্মরত ছিলেন।

উল্লেখ্য, এই ২৩ মাস সময়ে রাজশাহী রেঞ্জে তিনি ২ বার ওসি হিসাবে শ্রেষ্ঠত্ব লাভ করেন। শুধু তাই না, জয়পুরহাট সদর থানার সদস্যরা ওসির দিক নির্দেশনায় বিভিন্ন সফলতার জন্য ৯ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বলে জয়পুরহাটের গণমাধ্যম সহ বিভিন্ন সুত্রে জানা যায়।
এ কে এম আলমগীর জাহান সাবেক ওসি মোজাফ্ফর হোসেনের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে থানার দায়িত্বভার বুঝে নেন।

নতুন ওসি আলমগীর জাহান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সেবাই পুলিশের ধর্ম এবং পুলিশই জনতা, জনতাই পুলিশ এটাকে আমি বাস্তবে রুপান্তর করতে চাই।

পুলিশের সেবাকে জনগনের দৌরগোড়ায় পৌছিয়ে দেওয়াই হচ্ছে আমার মুল লক্ষ ও উদ্দেশ্যে। আমি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নতুন হিসেবে সদ্য যোগদান করেছি। সকলের সার্বিক সহযোগিতায় সদর মডেল থানাকে মাদক মুক্ত, বাল্য বিবাহ প্রতিরোধসহ মডেল হিসেবে উপহার দিতে চাই।

চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় উভয়কে বদলি করা হয়েছে।

পুলিশের কাজে সাধারন জনগনকে
সহযোগীতা করার উদার্ত আহবান জানিয়ে তিনি বলেন, জনগনের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়োজিত পুলিশ বাহিনী। পুলিশকে সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

নবযোগদানকৃত এই ওসিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা, সাংবাদিক, ব্যবসায়ী সমাজ সহ বিভিন্ন মহলের মানুষ দিন ভোর ফুলেল শুভেচ্ছা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews