1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে মাদক মামলা, ৩ জনের যাবজ্জীবন

  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যশোরে মাদক মামলা, ৩ জনের যাবজ্জীবন

যশোরের বেনাপোলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৭ আসামিকে খালাস দেন বিচারক।সোমবার (১২ ফেব্রুয়ারি) অতিরিক্ত দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বেনাপোলের সাদীপুর গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে হাবিবুর রহমান হবি, মৃত আহম্মদ আলী বিশ্বাসের ছেলে শওকত হোসেন ও ফজের আলীর ছেলে আকবর আলী ওরফে আকবর।বিষয়টির সত্যতা নিশ্চিত করেন আদালতের অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

তিনি জানান, ২০১৬ সালের ২ ডিসেম্বর যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের সাদীপুর গ্রামের আকবরের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান ও শওকত হোসেনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে আকবর আলীর বিল্ডিংয়ের দক্ষিণ কোনার রুমে তল্লাশি করে কার্টনের ভিতর থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় আটক আসামিদের দেওয়া তথ্যেরে ভিত্তিতে ১৩ জনের নাম উল্লেখ করে মাদক নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন ডিবির এসআই শহিদুল ইসলাম।

তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত ও বিভিন্ন সময় আটকসহ অপর ১০ জনের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শরিফুল ইসলাম।

এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি হাবিবুর রহমান, শওকত হোসেন ও আকবার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আব্দুল হামিদ, বেবি, রুমা বেগম, আসমা খাতুন, সালাম, আতিয়ার ও আলালকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান হবি, শতওক হোসেন ও আকবর আলী কারাগারে আটক আছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews