বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে আজ ০৬/০৯/২০২২ তারিখ বিকালে অত্র থানাধীন বড় আঁচড়া গ্রাম এমপি মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর হতে ২০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান জিয়া(৩৭), পিতা-নুর মোহম্মাদ,সাং বড় আচড়া


এবং একই দিন বিকাল বেনাপোল পোর্ট থানাধীন রেল ষ্টেশনের পার্শ্বে আসলাম এর খাবার হোটেলের সামনে কাঁচা রাস্তার উপর হতে ৩০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মনা(৩৬), পিতা-শফিক গাজী, সাং-ছোট আঁচড়া, উভয় থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা প্রক্রিয়াধীন।


Leave a Reply