1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরে স্কুলের খেলার মাঠে ল্যান্ট্রিন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

কেশবপুরে স্কুলের খেলার মাঠে ল্যান্ট্রিন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন 

যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ল্যান্ট্রিন নির্মাণের প্রতিবাদে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোতাহার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে খেলার মাঠের সীমানার মধ্যে বাথরুম নির্মাণের সিদ্ধান্ত বাতিলের জন্য এলাকার শত শত মানুষ ওই মান্ববন্ধনে অংশ নেন। 

সরেজমিন জানা যায়, কেশবপুর উপজেলার শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ল্যান্ট্রিন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রকল্প গ্রহণ করেছে। এরজন্য সংশ্লিষ্ট ঠিকাদার বাথরুম নির্মাণের জন্য জায়গা দেখিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে যান।

এসময় প্রধান শিক্ষক মোতাহার হোসেন প্রতিষ্ঠানের অভিভাবকসহ কারও সাথে কোন পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছেমত প্রতিষ্ঠানের খেলার মাঠের সীমানার মধ্যে এবং কবরস্থান সংলগ্ন স্থানে বাথরুম করার সিদ্ধান্ত নেন। পরবতির্তে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর প্রতিষ্ঠানের অভিভাবকসহ এলাকাবাসী খেলার মাঠের মধ্যে বাথরুম না করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেন।

 প্রধান শিক্ষক এ কথায় কর্ণপাত না করে তার ইচ্ছা অনুযায়ী কবরস্থান সংলগ্ন খেলার মাঠের মধ্যেই ল্যান্ট্রিন করার সিদ্ধান্তে আটল রয়েছেন। এর প্রতিবাদে শনিবার বিকেলে এলাকার সকল শ্রেণি পেশার শতাধিক মানুষ শিকারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সভাপতি কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, আবু কালাম গাজী, আব্দুস সামাদ, হাসানুজ্জামান সরদার, আব্দুস সালাম গাজী,

 শিকারপুর বাজার কমিটির সভাপতি তুহিনুজ্জামান ও সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবি না মানলে এরপর প্রধান শিক্ষকের অপসারণসহ কঠোর কর্মসূচির পালন করা হবে। এর দায়ভার নিতে হবে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেনকে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, এডহক কমিটির সভাপতি কেশবপুরের ইউএনও সাহেব বলেছেন ল্যাট্রিন নির্মাণ করতে সমস্যা নেই, তাই করছি। তাছাড়া এটিতো স্কুলেরই কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, গত তিন বছরেরও অধিক সময় ধরে শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত কোন ম্যানেজিং কমিটি নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews