1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশে ফেইসবুক ব্যবহারকারী ৫২.৮ মিলিয়ন : বিটিআরসি চেয়ারম্যান

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা আজ মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বিটিআরসি নিজে কোন ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ৪জি সেবা চালু রয়েছে। তিনি বলেন, বিটিআরসি’র শক্তিশালী ডাটাবেজ রয়েছে। কোন সিম ক্রয়ের ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নেয়া হয়। এতে এনআইডি’র মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন, আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি। সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ৫২.৮ মিলিয়ন ফেইসবুক ব্যবহারকারী আছেন। কিন্তু সোস্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা জরুরি। তিনি শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান। মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরৎ পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে ফোন কল করে সরাসরি অভিযোগ করা যাবে। টেলিটক দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্কের আওতায় আনার কাজ করছে। এটি প্রধানত উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে।

বিটিআরসি’র সুফল সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে এই পর্যন্ত সরকারকে ২৬ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। বিটিআরসি’র সহযোগিতায় দেশের ছয়শত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে। এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই সেবার পেছনে যে মানুষটি কাজ করছেন তিনি হলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদানকারীরা অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews