যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ভিটাবল্যা ইসলামিয়া আলিম মাদরাসা মাঠ প্রাঙ্গনে ১১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় মাদরাসা কতৃপক্ষের আয়োজনে “২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সহকারী প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বিশ্বাস, শিক্ষানুরাগী জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ জামির হোসেন, এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা হাজী কল্যাণ পরিষদের সম্মানিত সহসভাপতি,
ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আঃ মজিদ আনোয়ার, বাগডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, জামদিয়া ইউনিয়ন হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাঃ মোঃ খলিলুর রহমান খন্দকার,
ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ আঃ রশিদ ফকির, সাবেক অভিভাবক সদস্য মোঃ লোকমান হোসেন লালমিয়া আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক দায়ীত্বে ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ মোঃ তরিকুল ইসলাম।

Leave a Reply