1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আয়োজনে এক যুগ পূর্তি উদযাপিত

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

আয়োজনে এক যুগ পূর্তি উদযাপিত

যশোর অফিস :

আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, খেলাধুলা সহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক যুগ পূর্তি ও ইইই ডে পালন করা হয়েছে।

শনিবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ।

‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী ও যবিপ্রবির অন্যতম একটি বিভাগ।

আশা করি, ইইই বিভাগের আধুনিক ল্যাব সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম পঞ্চম শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি এবং ভিশন-২০৪১ বাস্তবায়নে কার্যকরি ভূমিকা পালন করবে। যদিও গবেষণায় ইইই বিভাগের অবদান লক্ষ্যণীয়, এ বিভাগ আরাও ভালো করবে এই প্রত্যাশা করি।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ইতিমধ্যে পঞ্চম শিল্প বিপ্লবের কথা বিবেচনায় নিয়ে আমরা আমাদের কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জন সাধন করেছি। এছাড়া, সম্প্রতি ইইই বিভাগে সাইবার ফিজিক্যাল সিস্টেমস কাম এনার্জি রিসার্চ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে, যা দক্ষ ইইই গ্রাজুয়েট ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড.মো. মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মো. আল-আমিন, প্রভাষক মো তারেকুজ্জামান, নাজমুল হাসান, জাহেদুল ইসলাম, শুভ দেবসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। উল্লেখ্য যে,

২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়। এবারের ৮ ফেব্রুয়ারি যবিপ্রবির সাপ্তাহিক ছুটি থাকায়, দিবসটি ১০ ফেব্রুয়ারি পালন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews