1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সন্ধ্যা রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে আরএক সন্ত্রাসী খুন

  • রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে

যশোরে সন্ধ্যা রাতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে আরএক সন্ত্রাসী খুন

যশোর অফিস :

যশোরে জুম্মান (৩৮) নামে এক সন্ত্রাসী খুন হয়েছে। নিহত জুম্মান শহরের শংকরপুর রেলগেট মোড়ের পকেটমার মুরাদ হোসেনের ছেলে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুম্মান খুন হয়। নিহত জুম্মানের নামে কোতয়ালি থানায় প্রায় ডজন মামলা রয়েছে। এঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্র জানায়,শনিবার সন্ধ্যায় জুম্মানকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ভাইপো রাকিব, প্রিন্স, ট্যাটু সুমন, আসিফ ভোলাসহ কয়েকজন। এরপর তাকে তাড়া করে নিয়ে যায়। জুম্মান দৌড়ে রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির অফিসের সামনে পৌছুলে পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করে।

জুম্মান পড়ে গেলে পাসহ শরীরের বিভিন্ন স্থানে আরো কয়েকটি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। সূত্রটি আরো জানায়, অস্ত্র ও মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জুম্মানের সাথে ভাইপো রাকিব, প্রিন্স, রনি, ভোলা, ট্যাটো সুমন, আসিফ ও খোলাডাঙ্গার আকিবুরসহ বেশ কয়েকজনের বিরোধ ছিলো। এ কারণে জুম্মান দীর্ঘ দিন মাগুরা পালিয়ে ছিলো। সম্প্রতি জুম্মান যশোর আসলে খুনের শিকার হয়।

জুম্মানের ভাই মামুন হোসেন জানায়, জুম্মানের সাথে কারো কোন বিরোধ ছিলো না। জুম্মান পানের ব্যবসা করতো। সন্ধ্যায় তার মোবাইলে ফোন আসলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। চাঁচড়া ফাড়ির ইন্সপেক্টর আব্দুল আলিম জানান,

জুম্মানের নামে কোতয়ালি থানায় প্রায় অর্ধ ডজন মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি নিয়ে তারা মাঠে নেমেছেন। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews