বিশেষ প্রতিনিধি : আজ ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে, জেলা প্রশাসক,
যশোর মহোদয়ের সার্বিক সহযোগিতায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় এবং যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ও হাবুল্যা বাজার এবং সদর উপজেলার হামিদপুর বাজারে সার, ফার্মেসী, মুদি ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কীটনাশক বিক্রি, বিপুল পরিমাণে বিক্রি-নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি করাসহ বিভিন্ন অপরাধে ইউএনও মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে ০২টি প্রতিষ্ঠানকে ৪,০০০/- টাকা এবং সহকারী পরিচালক প্রশাসনিক ব্যবস্থায় ০৩টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরবর্তীতে সহকারী পরিচালক ইলেকট্রনিক পণ্যের শো-রুমে তদারকি করেন। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply