1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি, চাকরিচ্যুৎ পুলিশ সদস্য আটক

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

যশোরে ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবি, চাকরিচ্যুৎ পুলিশ সদস্য আটক

যশোর অফিস :

যশোরে বিল্লাল খাঁ নামের এক বালু ব্যবসায়ি অপহরণ ও মুক্তিপণের মামলায় চাকরিচ্যুত পুলিশের এক এএসআইকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার ৭ ফেব্রুয়ারি রাতে নিজ এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণ বড়দিয়া (আলগী) গ্রাম থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২০২১ সালের ১৫ মার্চ সকালে শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে বিল্লাল খাঁয়ের চোখ বেধে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির ভিতরই তাকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিল্লালের শ্যালক রবিউল ইসলাম ও মেয়ে লাবনী আক্তারের কাছে ওই টাকা দাবি করা হয়।

টাকা না দেয়া হলে হত্যার হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে তারা দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠায় । দুর্বৃত্তরা বিল্লাল খাঁকে গোপালগঞ্জ শহরে নামিয়ে দিয়ে চলে যায়। সেখান থেকে বাড়ি ফিরে আসার পর দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বিল্লাল খাঁ।

আসামিরা হলো, রেলগেট পশ্চিমপাড়ার মোহাম্মদ সরদারের ছেলে আব্দুস সাত্তার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সারশাকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে শাওন। পুলিশ তাদেরকে আটক করে।

পরে তাদের দেয়া আদালতে জবানবন্দিতে উঠে আসে ব্যবসায়ি বিল্লাল খাঁ অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় খলিলুর রহমান জড়িত। বুধবার রাতে খলিলুর রহমানকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতয়ালি থানা পুলিশের একটি সূত্র জানায়, আটক খলিলুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। নানা অপকর্মের জন্য তাকে চাকরিচ্যুত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews