1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হরিজনদের বাদ দিয়ে বিকল্প জনবল দিয়ে শহর পরিস্কারে নেমেছে পৌর কর্তৃপক্ষ

  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

হরিজনদের বাদ দিয়ে বিকল্প জনবল দিয়ে শহর পরিস্কারে নেমেছে পৌর কর্তৃপক্ষ

 

কঠোর অবস্থানে থেকে হরিজনদের বাদ দিয়েই বিকল্প ভাবে শহর পরিস্কারে নেমেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকেই বিকল্প জনবল দিয়ে যশোর শহরে পরিছন্নতার কাজ শুরু করা করেছে তারা। আজ থেকে প্রশাসনকে সাথে নিয়ে আরও কয়েকটি এলাকায় কাজ করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, ৫ম দিনেও হরিজন ও পৌরসভার দ্বন্দ্ব মেটেনি। জেলা প্রশাসক ও পৌরকর্তৃপক্ষের সাথে পৃথক বৈঠাকেও বৃহস্পতিবার পর্যন্ত কোনো সমাধান হয়নি। তারা দুই পক্ষই রয়েছে কঠোর অবস্থানে।

যশোর পৌরসভার নামে থাকা ৩টি মিটারে ৩টি হরিজন পল্লীতে বকেয়া ৫ কোটি টাকার বিদ্যুৎ বিল পরিশোধের জন্য বছরের পর বছর নোটিশ করে আসছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদ্যুৎ বিতরণ বিভাগ। এর প্রেক্ষিতে চলতি মাস থেকে যশোর পৌরসভার কর্মকর্তারা বলে আসছিলেন এখন থেকে হরিজনদের বিদ্যুৎ বিলের দ্বায় আর নেবেনা পৌরসভা। এর কদিন পরেই ৪ ফেব্রুয়ারি দুপুরে হঠাৎ রেলরোডের হরিজন পল্লী বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে। সেই থেকে টানা ৫ দিন বিদ্যুৎ সংযোগ বিছিন্ন আছে শতাধিক পরিবারের বসবাসের হরিজন পল্লী।

বিদ্যুৎ বিছিন্ন করার প্রতিবাদে মাঠে নেমে কর্মবিরতি করছেন হরিজনেরা। গত চারদিন ধরে পৌরসভা এলাকায় কর্মবিরতি পালন করাসহ ৬ ও ৭ ফেব্রুয়ারি শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। এছাড়া বিদ্যুৎ ইস্যুতে কাজ বন্ধ করে রাস্তায় প্রতিবাদে নামে হরিজনেরা। ৭ ফেব্রুয়ারি শহরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে পৌর মেয়র হায়দার গনী খান পলাশের বিরুদ্ধে।

এদিকে, দ্রুত সংযোগ দেয়া ও বেতন বৃদ্ধি দাবি করে যশোর পৌরসভা শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি হরিজনদের শাস্তিপূর্ণ অবস্থানে থেকে কাজে যোগ দেয়ার আহবান জানান এবং প্রিপেইড মিটার নেয়ার জন্য বলেন। এছাড়া পৌর মেয়র হায়দার গনী খান পলাশকে হরিজনদের দাবি দাওয়ার ব্যাপারে জানান ডিসি এবং তাদের সাথে আলোচনায় বসতে পরামর্শ দেন।

এরপর দুপুর দেড়টার দিকে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন লাল সরকার ও হরিজন নেতা মতি লালের নেতৃত্বে ১৫ জনের একটি দল পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে বেঠকে বসেন। এসময় হরিজন নেতারা মেয়রকে জানান বৃটিশ আমল থেকে তাদের বাপ দাদারা বসবাস করে আসছেন। তবে কখনো তাদের বিদ্যুৎ বিল দিতে হয়নি। প্রিপেইড মিটার দেয়া মানে তাদের বিদ্যুৎ বিল আগে দিয়ে ব্যবহার করতে হবে। পৌরসভা তাদের মাত্র তিন হাজার টাকা করে বেতন দেয়। প্রিপেইড মিটার দিলে বেতন বাড়াতে হবে।

এসময় পৌরকর্তৃপক্ষ পরিস্কার জানিয়েছে, তিনটি কলোনির বিল বাকি পাঁচ কোটি টাকা। এ টাকা পৌর কর্তৃপক্ষ পরিশোধ করবে। কিন্তু এখন থেকে প্রিপেইড মিটার নিয়েই চলতে হবে। ডাস্টবিনের ময়লা না নিলে সমস্যা নেই, বিকল্প লোক দিয়ে কাজ শুরু করা হয়েছে। তাদের সাথে কোনো আপোষ নেই।

পৌরসভার প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু জানিয়েছেন, চলমান পরিস্থিতে পৌরসভা ও হরিজনদের দাবিদাওয়া ইস্যুতে যশোরের জেলা প্রশাসক মধ্যস্থতা করছেন। তার পরামর্শে উভয়পক্ষের মধ্যে বৈঠক হলেও কোনো সমঝতা হয়নি। ১ ঘণ্টা কাজ করে বেতন বাড়ানোর দাবি করছে তারা। আবার কাজে যোগ দেয়নি। যে কারণে নতুন জনবল নিযুক্ত করা হয়েছে। এমনিতে কোনো কোনো এলাকায় এনজিও কর্মীরা কাজ করেন। আবার কোনো কোনো এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেন। পরিচ্ছন্নতা কর্মীরা যে এলাকায় কাজ বন্ধ করে সেখানে নতুন লোক নেয়া হচ্ছে। আর হরিজনরা তাদের অনৈতিক দাবিতে অটল থেকে চলে গেছেন।

এদিকে হরিজন নেতারা জানিয়েছেন, পৌর মেয়র হায়দার গনী খান পলাশ তাদের মানুষ মনে করেন না। প্রতিদিন মাত্র ১শ’ টাকা হাজিরা দেন তিনি। মাসে ৩ হাজার টাকা ফকিরের ভিক্ষে।

কিন্তু তাদের মুজুরি প্রতিদিন ৪শ’ ৫০ টাকা করে। ওই টাকা কোথায় যায়? তাদের যৎসামান্য দিয়ে নোংরা সব কাজ করিয়ে আসছে পৌরসভা। আবার বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। দ্রুত সংযোগ না লাগলে শহরের অবস্থা খুবই খরাপ হবে।

 

 

 

 

 

 

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews