1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সোলাইমান হত্যা মামলার আরো এক আসামির আতœসমর্পন

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে সোলাইমান হত্যা মামলার আরো এক আসামির আতœসমর্পন

যশোর অফিস :

যশোর টিবি ক্লিনিক পাড়ায় চাঞ্চল্যকর সোলাইমান হত্যা মামলার আরো এক আসামি জনি (২৫) আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে যশোর চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করে।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) আদালতে একমাত্র আসমি চাঁচড়ার আরাফাত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। এ নিয়ে দুইজন আসামি আতœসমর্পন করলো। বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আরাফাত ফারাজী চাঁচড়ার বাসিন্দা হলেও সারা শহরে রয়েছে তার নেটওয়ার্ক। ছোট-খাটো ঘটনায় ছুরিকাঘাত করে জখম ও খুন করাসহ নানা অপরাধে তার রয়েছে সম্পৃক্ততা।

এদিকে, মামলার আসামিদের আত্মসমর্পনের ঘটনাকে নিহতের স্বজনরা বলছেন সবই পুলিশের নাটক। আটক এড়িয়ে রয়েছে তিনজনসহ বেশকয়েকজন অজ্ঞাত আসামি।

যদিও মামলাটির তদন্ত কর্মকর্তা যশোর কোতয়ালি থানার এসআই আব্দুল মালেকের দাবি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আত্মসমর্পণ নাটক অভিযোগের বিষয়টি তিনি হেসে উড়িয়ে দিয়েছেন। 

এদিকে, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ১০ দিন পার হলেও বুকফাটা কান্না আর আহাজারী থামছে না সোলাইমানের পরিবারে। বৃদ্ধ বাবা-মা, বোন, স্ত্রী ও দুই শিশু সন্তানের চোখের জলে ভাসছে গোটা পরিবার।

স্থানীয়দের অভিযোগ এজাহারভূক্ত আসামিরা চিহিৃত মাদককারবারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্য হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এসব সন্ত্রাসীদের পরিবারের সদস্যরাও বেপরোয়া।

অনেকেই মাদক কারবারের সাথে জড়িত। কথিত বড় ভাইদের ছত্রছায়ায় থাকার কারণে হয়েছে বেপরোয়া। এর আগেও, আসামি আরাফাত ফারাজী আদালতে আত্মসমর্পণের পর নিহতের পরিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিযোগ তুলেছিলেন এসবই পুলিশের নাটক।

পুলিশ চাইলে ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে পারে। কিন্তু করছে না-এ অভিযোগ নিহতের স্ত্রী আসমা খাতুনের। তিনি বলেন-আত্মসমর্পণের মাধ্যমে আসামিদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। তিনি মামলার ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews