বিশেষ প্রতিনিধি যশোর বাঘারপাড়ায় বাঁচতে চায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দশ বছরের লামিয়া। আর্থিক সঙ্গতি নেই তাই সহযোগিতা চায় ভাগ্যাহত পিতা। যে বয়সে সবার সঙ্গে হেসে-খেলে দুষ্টুমি করে দিন কাটানোর কথা, সেই বয়সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে কাতরাতে হয় বিছানায়। দামি ওষুধ খেয়ে বাবা-মায়ের কোলে মাথা গোঁজে বাঁচার চেষ্টা করছে ছোট্ট শিশুটি।

উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের দবিদ্র ইব্রাহীম মন্ডল পেশায় একজন রাজমিস্ত্রি। স্বল্প আয়ে কোনমতে চলে তার সংসার। অভাব থাকলেও শান্তি ছিল পরিবারে।
হঠাৎ জন্মের কয়েক মাস পরেই ধরা পড়ে ( জস্ম ২০১২ ) সালে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হলে পরিবার ও মন থেকে উড়ে যায় শান্তির ছোয়া। বাচ্ছাটির ওষুধের জন্য প্রতিমাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা প্রয়োজন। প্রতিমাসে দুইবার তাকে রক্ত দিতে হয়।


অর্থাভাবে মেয়েটির চিকিৎসা এখন প্রায় বন্ধের পথে। চোখের সামনে প্রিয় সন্তানদের এ করুন পরণতি আর সইতে পারছেন না তিনি। পিতা ইব্রাহিম বলেন, দীর্ঘ দিন থেকে মেয়ের চিকিৎসার পিছনে সংসারের অনেক কিছুই নষ্ট করেছেন। এখন অর্থাভাবে প্রতিমাসে মেয়েকে রক্ত দেয়া আর সম্ভব হচ্ছে না।
তাই সন্তানকে বাঁচাতে সহৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন তিনি। তাকে সাহায্য পাঠাতে পারেন ০১৩০৮০৬৪২৮৬ বিকাশ নম্বরে।


Leave a Reply