1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মক্কেলের দলিল আটকে রেখে মারপিট. যশোরে দুই আইনজীবীকে শোকজ

  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

মক্কেলের দলিল আটকে রেখে মারপিট.
যশোরে দুই আইনজীবীকে শোকজ

যশোর অফিস :

যশোরে মক্কেলের জমির দলিল আটকে রেখে মারপিটের অভিযোগে দুই আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পিকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার তাদের দুইজনকে শোকজ করা হয়েছে একই সাথে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।

ভুক্তভুগি মক্কেল শহরের লোন অফিসপাড়ার শাহানারা খাতুন বলেন, আইনজীবী খোকন ও বাপ্পির কাছে আইনী সেবা নিতে গেলে তারা নানা ধরণের আশ^াস দেন। একপর্যায় তাদের সাথে শর্ত অনুযায়ী কিছু চুক্তি হয়। পরে তারা আইনজীবী হিসেবে বাবা-ছেলেকে নিয়োগ দেন তিনি। এরপর তাদেরকে জমির মুল দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ন নথি দেয়া হয়। চুক্তি অনুযায়ী মামলার রায় তার পক্ষে আনার জন্য ৮৫ হাজার টাকাও দেয়া হয়। কিন্তু মামলা দায়ের করতেই বাবা ছেলে আট মাস পার করেন।

একেক সময় একেক অযুহাত দিয়ে মামলা দায়ের করতেও ব্যর্থ হন। শেষমেষ তিনি ওপেন এজলাসেই বিচারকের স্মরণাপন্ন হন। বিচারক সেসময়ই মামলাটি নথিভুক্ত করার আদেশ দেন। বাবা ছেলের কথা বার্তার সাথে মিল না থাকায় তিনি আইনজীবী পরিবর্তনের স্বিদ্ধান্ত নেন। পরে তিনি দলিলসহ সকল কাগজপত্র ফেরত চান। এতেই বাধে যত বিপত্তি।

গত ১৪ জানুয়ারি শাহানারা ও তার স্বামী সৈয়দ আফজাল হোসেন রিপন এবং ছেলে আলফাজ হোসেন ফাহিম ঘোপ নওয়াপাড়া রোডের আইনজীবীর বাসভবনের নিচের তলার অফিসে যান । কিন্তু তারা দলিল ফেরত দেবেনা বলে জানান। এসময় প্রতিবাদ করতেই লতিফুর ও তার ছেলে বাপ্পি শাহানার ও তার ছেলে ফাহিমকে বেধরক মারপিট করতে শুরু করে।

এসময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এসময় দলিল ফেরত চাইলে তাদেরকে হত্যার হুমকিও দেয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।শাহানার ছেলে ফাহিম বলেন, সাত আটদিন আগে তারা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন। তারা ওই দুই আইনজীবীর সনদ বাতিলের দাবি জানান।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন জানিয়েছেন, আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পির বিরুদ্ধে লোন অফিস পাড়ার শাহানারা লিখিত অভিযোগ দেন।

বিষয়টি জেলা আইনজীবী সমিতির আমলে নেয়। তারই ধারাবাহিকতায় ওই দুই আইনজীবীকে শোকজ করা হয়েছে।তিনি আরও বলেন, সন্তোষ জনক জবাব না পেয়ে ওই দুইজনকে বহিস্কারের স্বীদ্ধান্ত নেয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews