1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থার হুঁশিয়ারি র‌্যাবের

  • সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে র‌্যাব।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

অনেকদিন ধরেই লাগামহীন নিত্যপণ্যের বাজার। মাছ-মাংস থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়েই চলছে। এমন অবস্থায় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হলেও সুফল মিলছে না।

সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে র‌্যাব কর্মকর্তা কমান্ডার আল মঈন বলেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‌্যাব। এরই মধ্যে র‌্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযান চলমান আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews