1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এজে আর কুরিয়ার সাবানের প্যাকেটে ৪২শ’ পিচ ইয়াবা উদ্ধার এক নারী আটক

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

যশোরে এজে আর কুরিয়ার সাবানের প্যাকেটে ৪২শ’ পিচ ইয়াবা উদ্ধার এক নারী আটক

যশোর অফিস :

যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রোববার (৪ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত ওই নারী ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

আটক ফিরোজা খাতুন যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসীম গাজীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ক্রয় করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানান, র‍্যাবের নিকট তথ্য ছিল যে একটি চক্র দীর্ঘদিন যাবত চট্রগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করতো।

এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টুনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামি ফিরোজা খাতুন এই ইয়াবা চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে এসেছিল।

তিনি ট্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ,আসামি ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা যশোরে বিক্রি করতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews