1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার বারভাগ দাড়িরপর রাস্তার গাছ একবছরে তিন লাখ টাকার গাছ হজম

  • রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ার বারভাগ দাড়িরপর রাস্তার গাছ একবছরে তিন লাখ টাকার গাছ হজম

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ দাড়িরপর রাস্তার একবছরে তিন লক্ষ টাকার সরকারি গাছ অনুমতি ছাড়া বিক্রি করে হজম করেছে একটি চক্র। বিভিন্ন সূত্রে জানা যায়, বারভাগ গ্রামের মৃত হাসেম মোল্যার মেয়ে ছবুরোন নেছা (৩৫) নামের সম্রাজ্ঞী মহিলা ক্ষমতার বলে ইউনিয়ন পরিষদের অনুমতি ছাড়া প্রতিবছর রাস্তার গাছ কেটে বিক্রি করে।

গত এমপি নির্বাচনের আগ-মুহুর্তে বড় বড় ৮ টি গাছ কেটে নিয়ে বসুন্দিয়া মোড় বাজারে বিক্রি করে দিয়েছে। তথ্য অনুসন্ধানে সরোজমিনে দেখতে গেলে বারভাগ গ্রামের ইনছার আলী, নুরুজ্জামান, রিজাউল ইসলাম বলেন, সম্রাজী ছবুরোন, মানিক মিয়া ও রিপন নামের তিনজন একদিনের ভিতর ৮ টি গাছ কেটে বিক্রি করে দিয়েছে।

আরো বলেন, প্রতিবছরই অনুমতি ছাড়া ছবুরোন লাখ লাখ টাকার গাছ কেটে বিক্রি করে। প্রতিটি গাছের গোড়া গুলো কালের সাক্ষী হয়ে রয়েছে। এছাড়া ছবুরোনের ভাই মনিরুল একাধিক বাবলা গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে বিক্রি করে দিয়েছে। এব্যাপারে ইউনিয়ন পরিষদ, বন বিভাগ খোঁজখবর নেয় না। অনুসন্ধানে জানা যায়,

২০০০ সালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় তিন কিঃ মিঃ রাস্তার দুপাশে ফলজ বনজ জাতীয় গাছ রোপন করে। তিনজন বেতনভুক্ত পাহারাদার নিয়োগ দেওয়া হয় তিনবছরের জন্য। ১৫ বছর যাবত এই গাছ থাকবে বলে একটি লিখত দলীলপত্র করা হয়। তিনজন পাহারাদারকে গাছের এক অংশ ভাগ দেওয়া হবে।

পাহারাদাররা হলো ছবুরোন, ছুটু বিবি ও শুশিলা নামের তিন মহিলা। কিন্তু ছুটু বিবি ও শুশিলা নামের দুজনকে না জানিয়ে নিজের ক্ষমতাবলে ছবুরোন একাই দীর্ঘদিন মরা পড়া গাছ ভোগদখল করে আসছে। এমনকি নিজের আত্মীয় স্বজনদেরও রাস্তার গাছ কেটে ঘরবাড়ি তৈরি করার জন্য দিয়েছে বলে অনেকে অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কতৃপক্ষ কিছুই জানেননা। ২০১৫ সালে শেষ হয়ে গেলেও ইউনিয়ন পরিষদ, বন বিভাগ কোন পদক্ষেপ নেয়নি গাছ কাটার। প্রতিবছর লাখ লাখ টাকার গাছ চুরি করে বিক্রি করছে গ্রামের স্বার্থ লোভী কিছু মানুষ।

রাস্তার সরকারি গাছ দিনদিন কমে যাচ্ছে। মোটা অংকের অর্থ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। এব্যাপারে সামাজিক বন বিভাগ, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত আইনি পদক্ষেপ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের মানুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews