বাঘারপাড়ার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
১০৩
বার পড়া হয়েছে
ফুঁসে উঠেছে এগারোখান বাসী// প্রধান শিক্ষিকাকে ফাঁসানোর চেষ্টা // প্রতিহিংসার সংঘাতের দিকে ।
বিশেষ প্রতিনিধি, বাকড়ী থেকে ফিরেঃ বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের রাস্তার পাশে মার্কেটের একই দোকান দুজনের কাছ থেকে জামানত নিয়ে দুই গ্রুপের টানটান উত্তেজনা, প্রধান শিক্ষিকা-কে ষড়যন্ত্রের জালে আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সভাপতি স্থানীয়দের অভিযোগ। সরোজমিনে দেখতে গেলে, উক্ত প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্যগন সহ এ এলাকার সামাজিক রাজনৈতিক জনপ্রতিনিধি সূধী মানুষ বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় পর্যায়ে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়েছেন। সভাপতি বকুল বিশ্বাস নানা অজুহাতের কারনে এখন উত্তপ্ত এগারোখনের মানুষ।
একপর্যায়ে দু-গ্রুপে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে মোড় নেওয়াতে সভাপতি কৌশলে দ্বিতীয় পক্ষ-কে ব্যবহার করে প্রধান শিক্ষিকা সীমা রানী বিশ্বাস-কে ফাঁসানো জন্য ভিটাবল্যা পুলিশ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। গত ৩ সেপ্টেম্বর বিকালে উভয় পক্ষকে উপস্থিত হয়ে ক্যাম্পে মিমাংসা করার জন্য আসতে বলা হলেও ষড়যন্ত্রের মূলহোতা তিন হাতের অজুহাত দেখিয়ে উপস্থিত না হলে প্রশাসন ব্যর্থমনে পূনরায় বসার সিদ্ধান্ত দেন। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষিকা সীমা রানী বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিগত পরিচালনা কমিটির সভাপতি হেমচন্দ্র ভৌমিক সহ সদস্যগনের সমন্বয়ে অনুপ কুমার বিশ্বাসকে কাজের বিনিময়ে ৪০ হাজার টাকা জামানতে দোকান বরাদ্দ চুক্তিনামা দিয়ে যান ৬/৩/২০২২ইং তারিখে। সেবিষয়ে একটি ভাউচারও দিয়েছিলেন প্রধান শিক্ষিকা। পরবর্তী তত্বাবধায়ক ভারপ্রাপ্ত সভাপতি বকুল কুমার বিশ্বাস পারিবারিক রেষারেষিকে হাতিয়ার হিসেবে পূনরায় তার মনোনীত ব্যক্তি স্বরস নামের যুবক-কে বন্দবস্ত চুক্তি করেন। ওই চুক্তির ৪০ হাজার টাকা প্রধান শিক্ষিকা-কে দিয়ে, ভয়ভীতি দেখিয়ে ভাউচারে সাক্ষর করিয়ে নেন এবং ২০ হাজার টাকা নিজ পকেটে জমা করেন।
এ ঘটনা জানাজানি হলে পরিচালনা কমিটির সদস্যগন প্রধান শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বারবার সভাপতিকে সমাধানের তাগিদ দিলেও তিনি কখনো কর্ণপাত করেননি। হটাৎ মোড় ঘুরে শিক্ষিকা-কে ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্তে মত্তহারা। চলতি মাসের ১২ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে ভারপ্রাপ্ত সভাপতির মেয়াদ শেষ। অবসরে যাওয়ার দিন ঘনিয়ে আসছে সামনে। ঠিক সেই মূহুর্তে সমস্ত দায়ভার শিক্ষিকার উপর চাপিয়ে একটি বড় ধরনের সংঘাতের সৃষ্টি করার পরিকল্পনা। এনিয়ে ফুসে উঠেছে গোটা এগারোখান বাসী। আরো অভিযোগ করে অনেকে বলেন, বকুল বানু সভাপতি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের বিষয়ে জরুরি সভা ডাকলেও তিনি হাজির না হয়ে বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। এবিষয়ে সভাপতির সাথে মুঠোফোনে ০১৭১৫৬০৬০৩৭ নাম্বারে যোগাযোগ করলে প্রতিষ্ঠানের কথা বলতেই দায়ভার এড়িয়ে যান। প্রধান শিক্ষিকা এবং পরিচালনা কমিটিই স্বরবেস-কে বন্দবস্ত চুক্তিতে দোকান দিয়েছে। আমি দায়ভার কেন নিবো সাক্ষর তো আমার না প্রধান শিক্ষিকার। এবিষয়টি নিয়ে এখন এগারোখানে থমথমে ভাব বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় ধরনের প্রতিহিংসার সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা।
Leave a Reply